চিকিৎসক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মীর কবীর হিমেল (৪০) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। মীর কবির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত ছিলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ময়মনসিংহ শাখা সূত্রে জানা গেছে, বেলা তিনটার দিকে উপজেলার হৃদয়ের মোড় এলাকায় মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মীর কবীর গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল চারটার দিকে তিনি মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়মনসিংহ অফিস|