চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম প্রকল্পের জন্য গাইনি বিশেষজ্ঞ, চিকিৎসা কর্মকর্তা ও সেবিকা নিয়োগ এবং রোগীদের জন্য মানসম্মত খাবারের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ক্ষেতলাল শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় সিপিবির জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক বদরুজ্জামান, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ক্ষেতলাল শাখার সভাপতি মো. আল-আমিন প্রমুখ বক্তব্য দেন।