চিকিৎসক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশনে কোনো চিকিৎসক নেই। এই অবস্থার মধ্য দিয়ে ১৬ জুলাই নগরের ২৭টি ওয়ার্ডের ১৪৬টি কেন্দ্রে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দীর্ঘদিন ধরে করপোরেশনে চিকিৎসক না থাকায় নগর স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘এ প্রোগ্রাম (ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন) চালানোর জন্য ডাক্তারের প্রয়োজন নাই। শূন্যপদে এবং নতুন জনবলকাঠামো অনুযায়ী ডাক্তার চাওয়া হয়েছে। আমরা স্থানীয় সরকার বিভাগে আবেদনও জমা দিয়েছি। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি।’ ২০১৪ সালের ১১ মে কুমিল্লা সিটি করপোরেশনের চিকিৎসা কর্মকর্তা আবদুস সামাদ ফকির বদলি হয়ে যাওয়ার পর এখানে আর কোনো চিকিৎসক নেই।