চিকিৎসক নেই, রোগীও আসে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগীয় সরকারি আঞ্চলিক মাদকাসক্তি নিরাময়কেন্দ্রটি চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ২০০৪ সালের ডিসেম্বর থেকে চিকিৎসক না থাকায় এ অঞ্চলের রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। নিরাময়কেন্দ্র সূত্রে জানা গেছে, পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে ২০০৯ সালে একজন চিকিৎসক এসেছিলেন। তিনিও আট-নয় মাস পরে চলে যান। দীর্ঘদিন চিকিৎসক না থাকায় রোগীরা এখন আর এ হাসপাতালে আসে না। হাসপাতালটিতে একজন চিকিৎসা কর্মকর্তা ও একজন সুপারিনটেনডেন্ট থাকার কথা। কিন্তু এঁদের একজনও নেই। তিনজন সেবিকা ও তিনজন এমএলএসএস পদের কর্মচারীরা আছেন ঠিকই। তবে তাঁদের কোনো কাজ নেই। ঝাড়ুদার একজন থাকলেও তেমন কাজ না থাকায় অলস সময় কাটে তাঁর। ভান্ডাররক্ষক একজন থাকলেও তিনি ঢাকার কার্যালয়ে প্রেষণে আছেন।গত সোমবার বেলা ১১টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, নৈশপ্রহরী, ঝাড়ুদার ও একজন এমএলএসএস ছাড়া হাসপাতালে আর কোনো কর্মকর্তা-কর্মচারীকে পাওয়া যায়নি। শয্যাগুলো খালি পড়ে আছে। সেগুলোতে শুয়ে-বসে অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। ওয়ার্ডবয় মিলন কান্তি দেব বলেন, ‘এখানে কাজ করতে এসেছি। কিন্তু কোনো কাজ নেই।’ ঝাড়ুদার জাহানারা বেগম বলেন, ‘২০০৪ সাল থেকে চিকিৎসক নেই। আগে প্রচুর রোগী আসত। এখন ডাক্তার না থাকায় রোগী আসে না।’ঝাড়ুদার জাহানারা বেগম বলেন, ‘২০০৪ সাল থেকে ডাক্তার নাই। আগে প্রচুর রোগী আসত। এখন ডাক্তার না থাকায় রোগীরা আসে না।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচারক (গোয়েন্দা) রফিকুল ইসলাম বলেন, ‘এখানে চিকিৎসক দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। আমি এটা সচল করার চেষ্টা করছি। এ ব্যাপারে প্রধান অফিসে (ঢাকায়) প্রতি মাসে চিঠি লিখি। এটা যদি কাজেই না আসে, তাহলে সরকারের এখানে এত টাকা খরচ করার কোনো দরকার নেই।’