চিকিৎসক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালের চিকিৎসক এমরান খানকে জরুরি বিভাগ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত রোববার দুপুরে সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদৎ হোসেন ও চ্যানেল নাইনের প্রতিনিধি আল-মামুন সংঘর্ষের ঘটনায় আহত এক পুলিশ সদস্যের শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে এমরান খান তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আকবর হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। একজন চিকিৎসক হিসেবে আমি এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। অভিযুক্ত চিকিৎসককে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’