রাজশাহী মেডিকেল কলেজের ২২তম ব্যাচের ছাত্র ছিলেন চিকিৎসক মনিরুল ইসলাম। যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে প্রভাষক হিসেবে যোগ দেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগে। পাশাপাশি চলছিল অনুশীলন। একসময় তাঁর শরীরে বাসা বাঁধল জটিল রোগ, হেপাটোসেলুলার কারসিনোমা। এরপর জীবন যেন থেমে গেল। অন্যকে চিকিৎসাসেবা দিতে যিনি জীবন শুরু করেছিলেন, তিনি নিজেই হয়ে পড়লেন রোগী।মেধাবী চিকিৎসক মনিরুল এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হেপাটোলজি বিভাগের বিছানায়। মনিরুলের বন্ধু হাসপাতালের সহযোগী অধ্যাপক সেলিম সাইফুল ইসলাম জানান, ‘সি’ ভাইরাসে আক্রান্ত হয়ে মনিরুলের লিভার সিরোসিস লিভার ক্যানসারে রূপ নিয়েছে। প্রতিদিন নানা জটিলতা দেখা দিচ্ছে তাঁর শরীরে। কখনো পেট ফুলে যাচ্ছে, কখনো হাত-পা।চিকিৎসকেরা মনিরুলকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। কিন্তু ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে মনিরুল ও তাঁর পরিবার আজ নিঃস্ব। এ অবস্থায় মনিরুলকে বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে সহায়তার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: ডা. মনিরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৩১০৩১৪২০৭, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, বনানী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।