চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রবিউল করিমের (৩৮) লাঞ্ছনাকারীকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করা হয়েছে। এতে ওই চিকিৎসকের সহকর্মী ছাড়াও নার্স, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ফটকের সামনে গতকাল দুপুরে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন চিকিৎসক ইউসুফআলী, ইউসুফ হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় তাঁরা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ার করে দেন।