প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ইন্টার্ন চিকিৎসক
পরিষদ গতকাল রোববার দুপুর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি রবি জানান, গোপালগঞ্জের রোজিনা আক্তার নামে এক নারী (৩৮) অন্য কোথাও তাঁর পাঁচ মাস বয়সী বাচ্চার গর্ভপাত করান। এতে গুরুতর অসুস্থ হয়ে রোজিনা শনিবার বিকেলে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চেষ্টা করেন।
বিকেল সাড়ে চারটার দিকে ওই রোগী মারা যাওয়ার পর তাঁর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক মাহফুজকে মারধর করেন।
তিনি জানান, এ ঘটনার বিচারের দাবিতে পরিষদ এই ধর্মঘট পালন করছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ওমর ফারুক জানান, ধর্মঘট প্রত্যাহারের জন্য ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে।