চিকিৎসক-সংকট, দেড় বছর অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর ধরে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও শুধু চিকিৎসকের অভাবে দেড় বছর ধরে অপারেশন থিয়েটারটি বন্ধ রাখতে হয়েছে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসাসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একজন গাইনি, একজন শিশু, একজন সার্জারি ও একজন অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। অনেক আবেদন-নিবেদনের পর একজন অ্যানেসথেসিস্ট চিকিৎসক পদায়ন করা হলেও তিনি প্রেষণে রাজবাড়ী সদর হাসপাতালে কাজ করছেন। গুরুত্বপূর্ণ এ পদগুলো শূন্য থাকায় সংশ্লিষ্ট রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।রোববার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহামঞ্চদপুর গ্রামের মালয়েশিয়া-প্রবাসী আজগর লস্কর পরিবার নিয়ে প্রাইভেট কারযোগে বাড়ি ফিরছিলেন। দুপুরের দিকে মহাসড়কের গোয়ালন্দ ফিডমিলের সামনে তাঁদের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন নিহত হয়। চালকসহ আরও তিনজন গুরুতর জখম হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হলেও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিক বলেন, গত বছরের জুনে অস্ত্রোপচার কক্ষের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে ৮-১০ লাখ টাকা মূল্যের প্রয়োজনীয় যন্ত্রপাতি আসে। কিন্তু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অস্ত্রোপচার করা যায় না। প্রতি মাসেই সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে বিষয়টি লিখিতভাবে জানানো হচ্ছে।