চিকিৎসক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় চিকিৎসক সংকট নিরসন, সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও নদীভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে সর্বস্তরের মানুষ। ভোলা সদর রোডের কে জাহান শপিং কমপ্লেক্সের সামনে গতকাল শনিবার আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভোলা জেলা শাখা আয়োজিত মানববন্ধনে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, গত ১৪ বছর ধরে অবেদনবিদের অভাবে ভোলায় অস্ত্রোপচার হচ্ছে না। ২০০ চিকিৎসকের জায়গায় আছেন ৫০ জন। সেবক-সেবিকাসহ অনেক কর্মকর্তার পদ শূন্য। বিচ্ছিন্ন দ্বীপজেলা হওয়ায় ভোলায় কোনো চিকিৎসক আসছেন না। ফলে ভোলাবাসী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাই এখানে একটি মেডিকেল কলেজ হাসপাতালের দাবি করেন তাঁরা। এ জন্য নদীর ভাঙন প্রতিরোধ জরুরি বলে জানান তাঁরা।