চিকিৎসক-সেবিকাদের কর্মবিরতি, চলে যাচ্ছে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের দুই সেবিকা প্রহূত হন।এদিকে চিকিৎসক-সেবিকারা কর্মবিরতি পালন করায় ওই হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভর্তি থাকা রোগীরা চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে।মেহেরপুর শহরের ফৌজদারিপাড়ার আবদুস সালাম অভিযোগ করেন, গত রোববার সন্ধ্যায় তাঁর ভাই আজিজুল হক (৫০) হূদেরাগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না এবং দীর্ঘক্ষণ চিকিৎসা না দেওয়ায় হাসাপাতালেই তাঁর মৃত্যু হয়। এতে আত্মীয়স্বজন উত্তেজিত হয়ে হাসপাতালের দুই সেবিকাকে মারধর করেন।হাসপাতালের সেবিকা দীপালি রোজারিও ও আনোয়ারা খাতুন জানান, মারধরে তাঁরা আহত হন। এ ঘটনায় আনোয়ারা খাতুন বাদী হয়ে ফৌজদারিপাড়ার হীরক ও লালু নামের দুজনকে আসামি করে মেহেরপুর থানায় মামলা করেছেন।হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক তাপস কুমার সরকার জানান, রোগী চিকিৎসাধীন অবস্থায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। কিন্তু রোগীর স্বজনেরা নিরীহ দুই সেবিকাকে মারধর করেছেন। এরই প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। আসামিদের গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে।গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, চিকিৎসা না পাওয়ায় স্বজনেরা অনেক রোগীকে নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। এ সময় সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রোগী আসমা খাতুন জানান, হাসপাতালে কেউ কোনো চিকিৎসা দিচ্ছেন না। তাই অনেকের মতো তিনিও হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন।সিভিল সার্জন আবদুস শহীদ জানান, পুলিশ আসামি গ্রেপ্তার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।জেলা প্রশাসক দেলওয়ার হোসেন জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে। কর্মবিরতির কারণে ভর্তি থাকা রোগীরা চিকিৎসা পাচ্ছে না। পরিস্থিতি উত্তরণে ও কর্মবিরতি প্রত্যাহারে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।