চিকিৎসক হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে চিকিৎসক হারুন অর রশিদ হত্যা মামলার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল সোমবার দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবির এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাতলাসেন এলাকার শফিকুল ইসলাম, আবদুল কুদ্দুস, লালু মিয়া, আবু সাঈদ, আবুল কালাম, আবদুল জাব্বার ও আবু তাহের।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৯ সালের নভেম্বরে কাতলাসেন বাজার এলাকায় হোমিও চিকিৎসক হারুনকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেন আসামিরা।