চিকিৎসককে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের এক পল্লিচিকিৎসককে মঙ্গলবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আবজাল হোসেন মোল্লার ভাই ফজলুল হক বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন। আহতের ছোট ভাই জহুরুল ইসলাম জানান, তাঁর ভাই (আবজাল হোসেন) বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে চেম্বার থেকে রোগী দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি ইসলামপুর ইউনিয়নের ওহাবের ধানের চাতালের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় গ্রামবাসীর সহযোগিতায় তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।