চিকিৎসককে গণসংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় চিকিৎসক বৈদ্যনাথ সাহাকে (৬৮) গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে জয়পুরের পরশমণি শ্মশানঘাটে এ সংবর্ধনা দেওয়া হয়। পরশমণি মহাতীর্থ সমাজসেবা সংঘের আয়োজনে এ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস চন্দ্র বোস। সংঘের সহসভাপতি সজল সাহার সভাপতিত্বে ও অরবিন্দু আচার্যের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নড়াইল জেলা বিএমএর সভাপতি মনোয়ার হোসেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক রেজানুর রহমান প্রমুখ। এ উপলক্ষে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন এবং বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।