চিকিৎসককে গ্রেপ্তার করায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শল্যচিকিৎসক সুরমান আলীকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করায় সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে সংগঠনটি ওই চিকিৎসকের মুক্তি দাবি করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে সোসাইটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। সোসাইটির সভাপতি অধ্যাপক কনক কান্তি বড়ুয়া এবং মহাসচিব অধ্যাপক ফিরোজ কাদের এ বিবৃতি দেন। চিকিৎসায় ভুলের ওই ঘটনাকে অনিচ্ছাকৃত ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে তাঁরা বলেন, একজন চিকিৎসকের চিকিৎসা-সংক্রান্ত অনিচ্ছাকৃত ভুলের কারণে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা হওয়া অনাকাঙ্ক্ষিত। অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে গত সোমবার চট্টগ্রামের একটি আদালত সুরমান আলী নামের ওই চিকিৎসককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিজ্ঞপ্তি।