চিকিৎসককে ঘুষির পর রোগীর মেয়েকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রফিকুল ইসলাম নামের এক চিকিৎসককে ঘুষি মেরেছে এক রোগীর মেয়ে। পরে ইন্টার্ন চিকিৎসক ও সেবিকারা ওই মেয়েকে মারধর করেন।এদিকে চিকিৎসককে মারধরের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন।হাসপাতালে গিয়ে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে আকলিমা বেগম (৬০) নামের এক রোগীকে হাসপাতালের দোতলায় এক নম্বর কেবিনে ভর্তি করান তাঁর মেয়ে রেবা সুলতানা। চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, তিনি এক নম্বর কেবিনে গিয়ে অনুমতি ছাড়া অতিরিক্ত দর্শনার্থী থাকার কারণ জানতে চান। এ সময় রেবার এক আত্মীয় নিজেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের নেতা ও স্বাস্থ্যমন্ত্রীর লোক বলে পরিচয় দেন। তিনি তাঁদের কথা না শুনতে চাইলে রেবা সুলতানা তাঁর জামার কলার ধরে তাঁকে ঘুষি মারেন। তখন তিনি সেখান থেকে চলে আসেন।