চিকিৎসককে ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া চৌমুহনী বাজারের অদূরে লাল ব্রিজের কাছে গত বৃহস্পতিবার রাতে চিকিৎসক রফিকুল ইসলামকে (৩৬) ছুরিকাঘাত করে টাকা, মুঠোফোনসহ তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রফিকুল ইসলাম গোবিন্দপুর স্বাস্থ্য উপকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।আহত চিকিৎসক জানান, তিনি ঘটনার দিন ইফতার শেষে মোটরসাইকেলযোগে তাঁর শ্বশুরবাড়ি নওগাঁয় যাওয়ার পথে দুপচাঁচিয়ার চৌমুহনী বাজারের অদূরে লাল ব্রিজ অতিক্রম করার সময় কিছু দুর্বৃত্ত তাঁর পথরোধ করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তারা ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা ১৪ হাজার টাকা ও একটি মুঠোফোন কেড়ে নিয়ে তাঁর ব্যবহূত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরপরই তাঁর চিৎকারে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে।