চিকিৎসককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে অবৈধভাবে চিকিৎসা দেওয়া এবং ওষুধ বিক্রির দায়ে এক হোমিও চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ফারুক আহমদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুসুমবাগ এলাকার শাহজালাল হোমিও ফার্মেসিতে অভিযান চালান। ফার্মেসিতে রাখা ওষুধের গায়ে উৎপাদনের তারিখ ও দাম লেখা ছিল না। অনেক ওষুধ লেবেল ছাড়াই পাওয়া যায়। ফার্মেসির মালিক হোমিও চিকিৎসক মো. হাবিবুর রহমান চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় অনুমোদন ও সনদপত্রের মূল কপি দেখাতে পারেননি। পরে আদালত তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। দুই বছর আগে একই অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাজা দিয়েছিলেন।