চিকিৎসককে বদলির প্রতিবাদে ধর্মঘট মানববন্ধন মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলের এক চিকিৎসককে বদলি করার প্রতিবাদে অবস্থান ধর্মঘট, মানববন্ধন ও মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা গেছে, ওই চিকিৎসকের নাম মানবেন্দ্র দাস। তিনি কাছিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন পদে গত বছর ৮ অক্টোবর যোগ দেন। তাঁকে চলতি মাসের ৪ তারিখে পটুয়াখালী জেলার কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যোগদানের নির্দেশ দেওয়া হয়। বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক খায়রুল আনাম স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়।বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক খায়রুল আনাম জানান, চিকিৎসক হিসেবে মানবেন্দ্র দাস খুব ভালো। কোনো অভিযোগে নয়, চিকিৎসক সংকটজনিত কারণে তাঁকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বদলি করা হয়েছে। ভবিষ্যতে এলকাবাসীর চাহিদার কথা বিবেচনা করা হবে।