চিকিৎসকদের উচ্চশিক্ষায় নীতিমালার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের উচ্চশিক্ষার জন্য একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের কাছে ওই সুপারিশ করা হয়। কমিটি মনে করে, নীতিমালা না থাকায় বছরের পর বছর ঢাকায় থাকার জন্য অনেক চিকিৎসক কৌশল হিসেবে উচ্চশিক্ষা গ্রহণ করেন।সূত্র জানায়, কমিটির সদস্যরা মনে করেন, এমবিবিএস পাস করার পর সরকারি চাকরিতে যোগ দেওয়া চিকিৎসকেরা বৈষয়িক কারণে ঢাকার বাইরে যেতে চান না। অনেকে উচ্চশিক্ষার নামে বছরের পর বছর ঢাকায় থাকেন। শুধু ঢাকায় থাকার জন্য বেশির ভাগ চিকিৎসক সামঞ্জস্যহীন বিষয় নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিচ্ছেন। এ কারণে দেশে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা কমে যাচ্ছে।স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, আনোয়ার হোসেন, মুরাদ হাসান, জেড আই এম মোস্তফা আলী প্রমুখ অংশ নেন।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সরকার দেশে দুই হাজার ৮৭৬টি নতুন কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে এক হাজার ৫০টি ক্লিনিকের কাজ শেষ হয়েছে।