প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান বলেছেন, চিকিৎসকদের উন্নতি ছাড়া দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব নয়। গত শুক্রবার দিনাজপুরে বিএমএর বার্ষিক সম্মেলন ও সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।দিনাজপুর বিএমএর সভাপতি মো. শহীদুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক শামসুল আলম চৌধুরী, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আবদুল গফুর মণ্ডল, দিনাজপুর বিএমএর সাধারণ সম্পাদক মো. আহাদ আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক এ আর ভূঞা, বিএমএ রাজশাহী বিভাগীয় সহসভাপতি মোস্তফা আলম প্রমুখ।