চিকিৎসকদের গ্রামে যেতে নীতিমালা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবায় ব্রতী হয়ে সকেরা পেশাজীবনে প্রবেশ করেন। কিন্তু তাঁদের বেশির ভাগই প্রত্যন্ত এলাকায় কিংবা গ্রামে দায়িত্ব পালন করতে চান না। সকদের পেশাজীবনের শুরুতেই গ্রামে কাজ করতে হবে। সকদের গ্রামে যেতে প্রয়োজনে নীতিমালা করতে হবে।বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গতকাল শনিবার সিলেটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সমর্থিত নাগরিক সংগঠন সচেতন নাগরিক কমিটি আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা’ শীর্ষক সেমিনারে সকসহ বিভিন্ন পেশাজীবী এ মতামত ব্যক্ত করেন। নগরের একটি রেস্তোরাঁর সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত আলী বক্তব্য দেন। সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তৃতা দেন বাংলাদেশ মহিলা আইনজীবী পরিষদের সমন্বয়কারী সৈয়দা শিরিন আক্তার।বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি মো. ইহতেশামুল হক চৌধুরী। স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তিনির্ভরতা নতুন দিগন্ত উন্মোচন করেছে উল্লেখ করে প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের ৬১টি জেলা ও ৪৮২টি উপজেলা হাসপাতালে মুঠোফোনের মাধ্যমে সেবা প্রদান, গর্ভবতী মায়েদের জন্য খুদেবার্তার মাধ্যমে প্রসূতি পরামর্শ এবং আটটি হাসপাতালে টেলিমিডিসিন সুবিধা চালু করায় স্বাস্থ্যসেবা যুগোপযোগী হওয়ার ক্ষেত্র প্রসারিত হয়েছে।উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজুমদার, সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র শাহানা বেগম, সচেতন নাগরিক কমিটির সহসভাপতি মো. মুহিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ আহমদ, সায়ন চক্রবর্তী, আইনজীবী আবদুল মান্নান চৌধুরী, ফাল্গুনী বুন, সিলেটের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, আদিবাসী ছাত্র ফোরামের সিলেট বিভাগীয় সভাপতি মিন্টু দেশোয়ারা প্রমুখ।