চিকিৎসকদের ধর্মঘট, শর্ত সাপেক্ষে সাময়িক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ত সাপেক্ষে সাময়িক সময়ের জন্য ধর্মঘট স্থগিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। দোষী পুলিশ সদস্যের শাস্তি নিশ্চিত না হলে আজ বুধবার দুপুর ১২টা থেকে আবার ধর্মঘটে যাবেন তাঁরা। এ ব্যাপারে বুধবার বেলা ১১টায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা।
গতকাল বেলা একটায় হাসপাতালের পরিচালকের সঙ্গে বৈঠক শেষে বেলা দুইটায় সাময়িক ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় শিক্ষানবিশ চিকিৎসক অ্যাসোসিয়েশন। শিক্ষানবিশ চিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্য আবির সাকরান বলেন, একজন নারী চিকিৎসককে লাঞ্ছিত করেছেন পটুয়াখালী জেলা পুলিশের এক এসআই।