চিকিৎসকদের পদোন্নতি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন ক্যাডারভুক্ত নন, এমন চিকিৎসকদের পদোন্নতির আদেশ বাতিল করার দাবি জানিয়েছে। গতকাল বুধবার অ্যাসোসিয়েশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিতভাবে একটি চিঠি দিয়েছে। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আবদুল মান্নান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, চাকরি বিধি লঙ্ঘন করে ক্যাডার পদে ক্যাডারভুক্ত নন, এমন চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হয়েছে। এ আদেশটি পুরোপুরি বাতিল করতে হবে। এ ছাড়া যাঁদের চাকরি স্থায়ী হয়নি এবং যাঁরা সিনিয়র স্কেল পরীক্ষা দেননি বা পাস করতে পারেননি, তাঁদের নাম পদোন্নতির তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।এদিকে গতকাল পদোন্নতিবঞ্চিত চিকিৎসকেরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ভাঙচুর করেছেন।