চিকিৎসকদের বদলি বন্ধ রেখে শূন্যপদ পূরণের সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসকদের বদলি বন্ধ রেখে পদোন্নতি ও পদায়নের মাধ্যমে শূন্যপদগুলো পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, জরুরি ভিত্তিতে শূন্যপদগুলোতে পদোন্নতির মাধ্যমে চিকিৎসকদের পদায়ন করা হবে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আশরাফুল ইসলাম গত রোববার প্রথম আলোকে বলেন, দুই হাজার শূন্যপদ পদোন্নতির মাধ্যমে পূরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ কাজ শেষ হতে তিন থেকে চার মাস লেগে যেতে পারে। প্রতিবাদ: ১৩ এপ্রিল প্রথম আলোয় ‘চিকিৎসকদের বদলি নিয়ে যাচ্ছেতাই’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি তথ্যের প্রতিবাদ করেছেন চিকিৎসক সত্যজিৎ ধর। প্রতিবাদপত্রে তিনি জানান, হাটহাজারী থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে তাঁর বদলির আদেশ পরে কর্তৃপক্ষ প্রত্যাহার করে নেয়। তিনি হাটহাজারীতেই কর্মরত আছেন।