চিকিৎসকদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও গ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতাল (প্রাইভেট) চিকিৎসক ও শিক্ষক কল্যাণ সমিতি। গতকাল রোববার বাংলাদেশ মেডিকেল কলেজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতি এই দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের মনোচিকিৎসালয় নামের একটি ক্লিনিক থেকে একজন রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় ২৯ মার্চ রাতে সমিতির সভাপতি মাহমুদ হাসানকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হামিদ বলেন, রোগীকে হত্যা-চেষ্টার মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হয়েছে মাহমুদ হাসানের বিরুদ্ধে। বর্তমানে তিনি জামিনে আছেন।