প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতোয়ার শিকার হেনার প্রথম ময়নাতদন্ত নিয়ে শরীয়তপুরের সিভিল সার্জনসহ চার চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। ওই স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে করা আবেদনের ওপর ১৫ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই দিন ধার্য করেন। চারজন চিকিৎসক হলেন: শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সারোয়ার, নির্মল চন্দ্র দাস, হোসনে আরা ও রাজেশ মজুমদার।আদালতে চার চিকিৎসকের পক্ষে আনিসুল হক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন মামলা পরিচালনা করেন। আনিসুল হক প্রথম আলোকে বলেন, স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। চেম্বার বিচারপতি ১৫ মে শুনানির দিন ধার্য করেছেন।