চিকিৎসকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বরগুনা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা, গাইনি চিকিৎসকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক, চিকিৎসাসেবার মানোন্নয়নসহ বিভিন্ন দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করা হয়। বেলা ১১টায় জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক), জেলা স্বাস্থ্যসেবা কমিটি ও নাগরিক পলিসি ফোরামের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে করা এ মানববন্ধনে আইনজীবী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।