চিকিৎসকদের মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলার সন্তান কামরুল হাসান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পাওয়ায় গত শুক্রবার রাতে তাঁকে সংবর্ধনার আয়োজন করেছিল জেলার চিকিৎসক সমাজ। প্রবীণ চিকিৎসক এইচ আর খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সরওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, সেবা সংস্থা আইপিএসের কান্ট্রি ডিরেক্টর মো. শহীদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসুদা খান প্রমুখ বক্তব্য দেন।