চিকিৎসকদের যথেচ্ছ ডিগ্রি ব্যবহার বন্ধে বিএমডিসি উদ্যোগ নিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের অস্বীকৃত ডিগ্রি ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গতকাল শনিবার বিএমডিসির কাউন্সিল সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। যোগাযোগ করা হলে বিএমডিসির সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন প্রথম আলোকে বলেন, ১৯ জুন এ বিষয়ে শৃঙ্খলা উপ-কমিটির বিশেষ সভা ডাকা হয়েছে। এ বিষয়ে কীভাবে অগ্রসর হওয়া যাবে, তা নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি হবে শৃঙ্খলা উপ-কমিটির ওই সভায়।