চিকিৎসকদের হামলার ঘটনায় নার্স নেতাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী নার্সদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নার্সদের একাধিক সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে৷

গতকাল বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনিছুর রহমান ও ঢাকা নার্সিং কলেজের শিক্ষক সমিতির সভাপতি সুরাইয়া বেগম বলেছেন, নার্স ও চিকিৎসকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রোগীর সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ৷ চিকিৎসক ও নার্সরা হাসপাতালে সেবা প্রদানকারী দলের সদস্য হিসেবে কাজ করেন৷ সে ক্ষেত্রে নার্সদের ওপর চিকিৎসকদের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক৷ ১৮ মে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের ওপর চিকিৎসকদের হামলার ঘটনায় দেশবাসী আতঙ্কিত ও হতাশ৷
তিনটি সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দেওয়ার পাশাপাশি হাসপাতালে কাজের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন৷ বিজ্ঞপ্তি৷