প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম মোল্লা, কুমিল্লার সিভিল সার্জন মুজিবুর রহমান ও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আলাউদ্দিন মজুমদারকে মুঠোফোনে হুমকি দেওয়া হচ্ছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শাহীনুর আলমকে অনিয়মের অভিযোগে গত ২৬ জুলাই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। এরপর থেকে বিভিন্ন মাধ্যমে উপজেলা, জেলা ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দুর্বৃত্তরা আরএমওর পক্ষ হয়ে হুমকি দিচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিযোগ করেন।