চিকিৎসকসহ সাতজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের চার চিকিৎসকসহ সাতজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
জাপানি নাগরিকের বুকে লাগা গুলিতেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে এই মামলার ময়নাতদন্তকারী চিকিৎসক রফিকুল ইসলাম তাঁর সাক্ষ্য গ্রহণে বলেছেন বলে সরকারপক্ষের বিশেষ পিপি জানিয়েছেন। এই মামলায় এ নিয়ে ৪০ জনের সাক্ষ্য গ্রহণ হলো। এদিকে কাল বৃহস্পতি ও আগামী রোববার সাক্ষ্য গ্রহণ হবে।
সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী বিশেষ পিপি রথীশ চন্দ্র ভৌমিক জানান, গতকাল যে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে, তাঁরা হলেন—চার সদস্যের ময়নাতদন্ত কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদস্যসচিব হরেন্দ্রনাথ গোস্বামী, সদস্য রবিশঙ্কর মণ্ডল ও নারায়ণ চন্দ্র সাহা এবং গ্রেপ্তারকৃত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য রংপুরের পীরগাছার আবু সাঈদের গ্রামের বাসিন্দা জমসেদ আলী, মঞ্জু মিয়া ও মতিয়ার রহমান।