চিকিৎসকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে অবহেলায় সাংবাদিক মৃত্যুর ঘটনায় দায়ী চিকিৎসকের অপসারণ ও শাস্তির দাবিতে জেলা সদর ও আট উপজেলায় গতকাল বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই দাবিতে এর আগে কুড়িগ্রাম ‘প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম’ ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিলে মঙ্গলবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন লোকমান হাকিম। রৌমারী উপজেলা থেকে প্রকাশিত পাক্ষিক দ্বীপদেশ পত্রিকার সম্পাদক-প্রকাশক এম এ বাছেদ শনিবার রাতে মৃত্যুবরণ করেন। অভিযোগ উঠেছে, চিলমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ আজাদের একগুঁয়েমি ও অবহেলার কারণে অ্যাম্বুলেন্স না পাওয়ায় উন্নত চিকিৎসা নিতে পারেননি বাছেদ।