চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ হাসপাতাল ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় গতকাল শুক্রবার দুপুরে হাসিনা বেগম (১৮) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রোগীর স্বজনদের অভিযোগ, সদর উপজেলার যতনপুকুরী গ্রামের মোজাহার হোসেনের স্ত্রী হাসিনা বেগমের প্রসববেদনা উঠলে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালের কোনো চিকিৎসক হাসিনার শারীরিক অবস্থার খোঁজ নেননি। এদিকে রোগীর অবস্থা খারাপ হতে থাকে। দীর্ঘ সাত ঘণ্টা পর শুক্রবার বেলা ১১টার দিকে আবাসিক চিকিৎসা কর্মকর্তা বাহারাম আলী হাসিনার শরীরে দুটি ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরই হাসিনা মৃত্যুর কোলে ঢলে পড়েন।এ ব্যাপারে চিকিৎসক বাহারাম আলী বলেন, ওই প্রসূতিকে ভর্তির পর তাঁকে কেউই বিষয়টি জানাননি। তবে রুটিন কাজের অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় হাসপাতাল পরিদর্শনে গিয়ে তাঁকে ইনজেকশন দেন।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষে অভিযোগ করলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মামলা নেওয়া হবে।