চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. কাওসার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। কাওসার উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আবুল কালামের ছেলে।আবুল কালাম অভিযোগ করেন, সোমবার সকালে কাওসার জ্বরে অসুস্থ হয়ে পড়লে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মনিরুজ্জামানকে দেখান। চিকিৎসক শিশুটিকে রক্ত পরীক্ষার জন্য আল-মানার ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। তবে আবুল কালাম অন্য একটি রোগনির্ণয়কেন্দ্র থেকে পরীক্ষা করান। চিকিৎসক মনিরুজ্জামানের পছন্দের রোগনির্ণয়কেন্দ্রে পরীক্ষা না করানোয় তিনি শিশুটিকে চিকিৎসা দেননি। এতে শারীরিক অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে শিশুটি মারা যায়।মনিরুজ্জামান চিকিৎসায় অবহেলার কথা অস্বীকার করে বলেন, ‘রক্তশূন্যতার কারণে শিশুটি মারা গেছে। রোগী দেখে রক্ত পরীক্ষার জন্য পাঠাই। এরপর তাঁরা আমাকে পরীক্ষার রিপোর্ট দেখাননি।’