শীতাতপনিয়ন্ত্রিত আলাদা ভবন, হূদেরাগ বিশেষজ্ঞ, হূদেরাগের চিকিৎসায় সরঞ্জাম থাকলেও শুধু চিকিৎসা কর্মকর্তা না থাকায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত হূদেরাগ ইউনিট (কার্ডিয়াক ইউনিট) চালু করা যাচ্ছে না। এ কারণে হঠাৎ অসুস্থ হয়ে আসা হূদেরাগীদের অধিকাংশকেই চিকিৎসার জন্য জেলার বাইরে যেতে হচ্ছে। সময়মতো চিকিৎসা না পেয়ে পথে মৃত্যুর ঘটনাও ঘটছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসিত সরকার জানান, ২০১১ সালের ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে হাসপাতালের জন্য একটি কার্ডিয়াক মনিটর প্রদান করেন। ওই দিন সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধানমন্ত্রী সদর হাসপাতালে অবিলম্বে একটি কার্ডিয়াক ইউনিট চালু করা এবং হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এরপর কার্ডিয়াক ইউনিটের জন্য ৩৭ লাখ টাকা ব্যয়ে চার শয্যার একটি শীতাতপনিয়ন্ত্রিত আলাদা ভবন নির্মিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর স্থানীয় সাংসদ আবদুল ওদুদ ভবনটি উদ্বোধন করেন। কিন্তু ইউনিটটি এখনো চালু করা সম্ভব হয়নি কয়েকজন চিকিৎসা কর্মকর্তার অভাবে। আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরও জানান, ২০০৪ সালে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও এখন পর্যন্ত হাসপাতালের ৫০ শয্যার জনবলই পূরণ করা হয়নি। নিয়ম অনুযায়ী ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসকের ২১টি, আর ১০০ শয্যার হাসপাতালে ৪২টি পদ থাকার কথা। কিন্তু আছেন ১৮ জন চিকিৎসক। হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ ওমর ফারুক জানান, কমপক্ষে চারজন চিকিৎসা কর্মকর্তা, চারজন সেবিকা, একজন করে ওয়ার্ডবয়, পরিচ্ছন্নকর্মী ও এমএলএসএস থাকলেও কার্ডিয়াক ইউনিটটি চালু করা সম্ভব। একটু খারাপ অবস্থা নিয়ে হূদেরাগীরা চিকিৎসা নিতে এলেই তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়।এ প্রসঙ্গে সাংসদ আবদুল ওদুদ বলেন, ‘সাত মাস আগে ভবন উদ্বোধন করেছি। কিন্তু এখনো কার্ডিয়াক ইউনিটটি চালু করতে পারিনি—এ প্রশ্ন উঠলে বিব্রত হতে হয়। তবে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই অবস্থার উন্নতি হবে। তখন সদর হাসপাতালে চিকিৎসা কর্মকর্তার পদ বাড়বে এবং কার্ডিয়াক ইউনিটও চালু করা সম্ভব হবে।’