চিকিৎসকের এক মাসের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে হোমিও কলেজ অ্যান্ড হাসপাতাল পরিচালনা করার দায়ে জয়পুরহাটে আবদুর রহিম সরকার নামের এক হোমিও চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ কামাল গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আবদুর রহিম ওই হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি। আদালত সূত্রে জানা গেছে, শহরের মাস্টারপাড়ার একটি বাড়িতে অনুমোদনহীন হোমিও কলেজ অ্যান্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে সেখানে ছাত্র ও রোগী ভর্তি করে আসছিলেন আবদুর রহিম। গতকাল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ কামাল ওই প্রতিষ্ঠানে গিয়ে চিকিৎসক আবদুর রহিমের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে আদালতের কাছে দোষ স্বীকার করলে আদালত তাঁকে ওই দণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, প্রতিষ্ঠানের চিকিৎসক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আদালতের কাছে তিনি দোষ স্বীকার করেছেন। জয়পুরহাট সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকালই আবদুর রহিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।