চিকিৎসকের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায়ের ওপর গত বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শিশির কুমার অফিস শেষে হাসপাতাল এলাকার ভেতরের বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি তাঁকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।