চিকিৎসকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে চিকিৎসকের ওপর হামলাকারীদের পাঁচ দিনের মধ্যে গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালের হলরুমে এক সংবাদ সম্মেলনে চিকিৎসক নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিএমএর সভাপতি মুশফিক হুসেন চৌধুরী। এ সময় বিএমএর সাধারণ সম্পাদক দেবপদ রায়, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অসিত রঞ্জন দাস, চিকিৎসক মোস্তাফিজার রহমান, মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ১১ নভেম্বর সড়ক দুর্ঘটনায় আহত একজন রোগীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় লোকজন। এ সময় চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে রোগীর লোকজন চিকিৎসক তরুণ কান্তি পালকে মারধর করে।