চিকিৎসকের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিসার বাজারে গতকাল রোববার আমিনুল ইসলাম নামের একজন ভুয়া দন্ত চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘরিসার বাজারে লিটন ডেন্টাল কেয়ার নামে একটি ক্লিনিক পরিচালনা করে তিনি রোগীদের প্রতারণা করতেন—এমন অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সোহাগ হাওলাদার সেখানে অভিযান চালান। এরপর ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আমিনুলকে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য পরিদর্শক পরিমল চন্দ্র মণ্ডল।