চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের একজন চিকিৎসকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী প্রক্টর বরাবরে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয়ের একটি হলের ওই ছাত্রীর লিখিত অভিযোগে বলা হয়, ‘গত শুক্রবার রাত সাড়ে ১০টায় আমি অসুস্থ হয়ে পড়ি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিতে যাই। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা কামাল হোসেন আমার ওপর যৌন নিপীড়ন ও শারীরিক লাঞ্ছনা চালান। তাৎক্ষণিকভাবে আমি ঘটনার প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানাই। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদদীন চৌধুরী ও লিটন মিত্র এসে আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।’
সহকারী প্রক্টর লিটন মিত্র প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক মোস্তফা কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হতে পারে।
মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক আবু তৈয়ব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আমরা একযোগে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’