চিকিৎসকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউ বেইলি রোডে গতকাল মঙ্গলবার বিকেলে ছয়তলার ছাদ থেকে পড়ে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। তাঁর নাম তানিয়া রশিদ (৩৫)৷ পুলিশ ও স্বজনেরা জানান, তানিয়া ওই বাড়ির চতুর্থ তলায় একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন। তাঁকে আহত ও অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তানিয়ার খালাতো ভাই খালেদ হোসেন জানান, তানিয়া ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। তাঁর স্বামী মাসুদ রেজা বরিশালের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। রমনা থানার পুলিশ জানায়, তিনি কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, তা এখনো জানা যায়নি।