চিকিৎসকের ৩৬টি পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর ২৫০ শয্যার সদর হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। চিকিৎসকের ৫৮টি পদের মধ্যে ৩৬টিই শূন্য রয়েছে। সিভিল সার্জনের কার্যালয় থেকে তিনজন চিকিৎসা সহকারী এনে বহির্বিভাগের কার্যক্রম চালানো হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে শহরের কালিকাপুর এলাকায় ১০০ শয্যার সদর হাসপাতাল নির্মাণ করা হয়। ১৯৯৬ সালে এটিকে ১৫০ এবং ২০০৫ সালে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী তত্ত্বাবধায়কসহ চিকিৎসকের ৫৪টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ২২ জন। এর মধ্যে তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালক প্রশাসনিক দায়িত্ব পালন করেন। বাকি ২০ জন জরুরি ও অন্তর্বিভাগের রোগী দেখেন।
৫ সেপ্টেম্বর সকাল ১০টায় সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে রোগীদের দীর্ঘ সারি। সেবা নেওয়ার জন্য তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও যথাযথ সেবা পাচ্ছে না। এখানে তিনজন চিকিৎসা সহকারী রোগী দেখছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বহির্বিভাগে প্রতিদিন ২০০-২৫০ ও অন্তর্বিভাগে আড়াই শতাধিক রোগী চিকিৎসা নেয়। জরুরি বিভাগে শতাধিক রোগী চিকিৎসা নেয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক তরুণ কান্তি হালদার জানান, স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দিতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। সংকটের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শুধু বিভিন্ন স্থান থেকে পাঠানো সংকটাপন্ন ও অন্তর্বিভাগের রোগীদের সেবা দিচ্ছেন। তাঁরা বহির্বিভাগে বসতে পারেন না।