প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় প্রায় সাড়ে ৪০০ চক্ষু রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা সদরের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে গত সোমবার এ সেবা দেওয়া হয়। খুলনার শিরোমণির বিএনএসবি হাসপাতাল ও লক্ষ্মীপাশার বাসিন্দা দিদার-ই-এলাহি যৌথভাবে এ চিকিৎসা শিবিরের আয়োজন করে। পরে ছানি অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের জন্য ৫৩ জন রোগীকে বিএনএসবি হাসপাতালে নেওয়া হয়। চক্ষু শিবিরের উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের সভাপতি মো. মফিজুর রহমান। এ সময় প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু হায়াত দারাজ প্রমুখ উপস্থিত ছিলেন।