চিকিৎসা আইনে সবার সুরক্ষা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক, সাংবাদিক ও আইনজীবীরা বলেছেন, চিকিৎসাসেবার সঙ্গে রোগী ও চিকিৎসক—দুটি পক্ষ সম্পৃক্ত। চিকিৎসাসেবা বিষয়ে সরকার যে আইন করছে, তাতে রোগী ও চিকিৎসাসেবা দেওয়ার সঙ্গে যাঁরা জড়িত, সবারই সুরক্ষা থাকা দরকার। তবে আইনে কারও দায়মুক্তির বিধান রাখা ঠিক হবে না।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে খসড়া চিকিৎসাসেবা আইন নিয়ে গোলটেবিল বৈঠকে তাঁরা এ কথা বলেন। আওয়ামী লীগ পন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
একাধিক আলোচক বলেন, চিকিৎসা, সাংবাদিকতা—এগুলো শুধু পেশা নয়। এসব মহান পেশার সঙ্গে মানুষকে সেবা দেওয়ার, সমাজসেবা করার বিষয় জড়িত। রোগী ও চিকিৎসকের সম্পর্ক আইন দিয়ে নিরূপণ করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে আইনের প্রয়োজন হয়ে পড়েছে। আইন যদি করতেই হয়, তবে সে আইন হতে হবে রোগী ও চিকিৎসক উভয়ের কল্যাণে। খসড়া আইনে রোগীর সুরক্ষার কোনো বিধান রাখা হয়নি।
অনুষ্ঠানে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক রাহাত খান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব, স্বাচিপের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান, স্বাচিপের মহাসচিব অধ্যাপক এম এ আজিজ প্রমুখ বক্তব্য দেন।