চিকিৎসা ও বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা শহরের কলেজপাড়া এলাকায় মোহন মিশন স্কুলের উদ্যোগে গতকাল শনিবার প্রতিবন্ধীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) জিনাত আরা এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ফাদার জেমস হালদার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশিদুল মান্নাফ কবির, সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম, বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ ফেলোশিপ বৃত্তি কমিটির চেয়ারম্যান স্টিফেন সিংহ, লন্ডনের ফিজিওথেরাপিস্ট ও লেখক লিপি হালদার।