চিকিৎসা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে অসচ্ছল রোগীদের কোমর ও হাঁটু প্রতিস্থাপনে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল রোববার তিন দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক খন্দকার আবদুল আউয়াল রিজভী। ইবনে সিনা ট্রাস্টের সদস্য (প্রশাসন) এ কে এম সদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ আ ন ম জিয়া-উর-রহমান, উপাধ্যক্ষ মাহফুজুর রহমান চৌধুরী, কলকাতার পিয়ারলেস হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. নিখিলেস দাস, ইবনে সিনা ট্রাস্টের নির্বাহী পরিচালক ওয়ালিউর রহমান চৌধুরী, মেডিকেল কলেজের সহযোগী পারভেজ আহসান। বিজ্ঞপ্তি।