প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যারা টাকা ও সুযোগের অভাবে কাটা ঠোঁট ও কাটা তালুর চিকিৎসা নিতে পারছে না তাদের জন্য বিনা মূল্যে তিন দিনব্যাপী এক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে অপারেশন ক্লেফট অস্ট্রেলিয়া ফাউন্ডেশন ও সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)। গতকাল সোমবার থেকে ঢাকার মালিবাগে অবস্থিত আমেরিকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এই চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। চলবে ১ অক্টোবর পর্যন্ত। এতে শিশু থেকে শুরু করে ৪০ বছর বয়স্ক ব্যক্তিদের কাটা ঠোঁট ও কাটা তালুর শল্য চিকিৎসাসেবা দেওয়া হবে। দরিদ্র জনগণের সেবার উদ্দেশ্যে প্রতিবছর এই প্রকল্পের আওতায় প্রায় ১২০০ রোগী এই সেবা পেয়ে থাকে। বিজ্ঞপ্তি।