চিকিৎসা ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে গতকাল শুক্রবার দিনব্যাপী বিনা মূল্যে এক চিকিৎসা-শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ইউনিয়নের ২৭০ জন বাসিন্দাকে বিনা মূল্যে চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ পরীক্ষা ও ওষুধ দেওয়া হয়। গিদারি ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ইউনুছ আলীসহ স্থানীয় চিকিৎসকেরা এখানে চিকিৎসাসেবা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ছাদেক, ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি গোলাম আশিক প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি|